শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পাঁচবিবিতে ঘূর্ণি ঝড়ে সড়াইল কলেজে ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০১৭
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল শনিবার রাতে ঘূর্ণি ঝড়ে সড়াইল আদর্শ কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বারান্দাসহ পাঁচটি শ্রেণি কক্ষের টিনের ছাউনি উড়ে গিয়ে লন্ডভন্ড হয়েছে। টিন গুলি দুমড়ে মুচড়ে পার্শ্বের জমিতে ও মাঠে ছড়িয়ে ছিটে পড়ে থাকে। শ্রেণি কক্ষে বৃষ্টির পানি জমে যায় । সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে কমপিউটার শ্রেণি কক্ষের।ছাউনি উড়ে যাওয়ায় বৃষ্টির পানিতে কমপিউটারসহ যন্ত্রাংশ ভিজে যায়। রসায়ন বিদ্যার প্রভাষক মঞ্জুরুল হাসান বলেন,শ্রেণি কক্ষের বেহাল অবস্থার কারনে ক্লাস নেয়া যাচ্ছে না ।ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। অধ্যক্ষ রুবাইয়াত হুদা চৌধুরী বলেন, প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সরকারি ভাবে একাডেমিক ভবন না থাকায় ওই শ্রেণি কক্ষ গুলিতে কোন মতে ক্লাস চলত।এখন সে গুলি ক্ষতিগ্রস্থ হওয়ায় সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে।উল্লেখ্য ১৯৯৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালে এমপিও ভুক্ত হয়। ফলাফলের দিক দিয়ে কলেজটি উপজেলার শীর্ষে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451