শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মোরেলগঞ্জে দুই শিক্ষকের বেত্রাঘাতে অজ্ঞান হয়ে ছাত্র হাসপাতলে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র জয় মন্ডল (১৫) কে ২ শিক্ষক বেধড়ক পিটিয়ে অজ্ঞান করার ঘটনা ঘটেছে।

আহত ছাত্রকে রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান ছাত্রের প্রতি সহমর্মিতা প্রদর্শন করায় একই ক্লাশের ছাত্রী লাবনীকে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে। আহত ছাত্র ও লাবনীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিকেলে অভিযোগ করেছে।

অভিযোগে জানা গেছে, দুপুরে ক্লাশ চলাকালীন সময়ে জয়মন্ডল তার ক্লাশের এক সহপাঠিনীর সাথের তুচ্ছ ঘটনা নিয়ে সহকারী শিক্ষক শিবলী মাহামুদ প্রথমে তাকে বেত দিয়ে মারপিট করে। এ ঘটনাকে কেন্দ্র করে একই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সমীর রঞ্জন হাওলাদার ছাত্র জয়মন্ডলকে দ্বিতীয় দফায় নির্বিচারে বেত্রাঘাত করে।

এতে এক পর্যায়ে জয়মন্ডল ক্লাশে অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় তার সহপাঠি ক্লাশের ফাষ্ট গার্ল লাবনী আকতার অজ্ঞাত ছাত্রের প্রতি সহমর্মিতা প্রদর্শণ করলে দুই শিক্ষক তার সাথে অপত্তিকর ব্যবহার করে বিদ্যালয় থেকে বের করে দেয়।

জয়মন্ডলের শিক্ষক পিতা বিমল কৃষ্ণ মন্ডল ও মাতাকে ঘটনাটি অবহিত করা হলে তারা তাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি এবং অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামকে কমিটির মিটিং ডেকে নিষ্পত্তির নির্দেশ প্রদান করেন।

শিক্ষক সমীর বিএসসি’র কাছে প্রাইভেট না পড়ার কারনে ঐ শিক্ষক ক্ষিপ্ত হয়ে জয়মন্ডলকে উদ্দেশ্যে প্রনোদিতভাবে মারপিট করে বলে অপর এক সূত্রে জানা গেছে।

প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, ১০ শ্রেণীর একটি মেয়ের সাথে দুর্ব্যবহার করার কারনে এ ঘটনাটি ঘটেছে। তবে তিনি বিষয়টি কমিটি মিটিং করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451