বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে এক বখাটে গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর পৌরসদরের কর্মকারপাড়ার হিন্দু পরিবারের পঞ্চম শ্রেণীর ১০ বছর বয়সের জনৈক

ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে উত্তর নাড়িবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রাজ্জাক

হাসু (২৫) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

গুরুদাসপুর থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই স্কুল ছাত্রী তার পিসি মা সন্ধ্যারানীর

সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মুদিদোকানে যাচ্ছিল। এসময় অভিযুক্ত হাসু সহ তার ৪/৫ জন বখাটে বন্ধু

ওই রাস্তায় ওত পেতে ছিল। এক পর্যায়ে বখাটে হাসু ওই ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করলে তার পিসি

মার আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে বখাটে হাসুকে আটক করে মেয়েটিকে উদ্ধার করে। এসময়

থানা পুলিশ খবর পেয়ে আটককৃত হাসুকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে যায়।

হাসুকে ওই অপরাধ থেকে ছাড়ানোর জন্য উচ্চ পর্যায়ের টেলিফোন এলেও ওসি দিলীপ কুমার দাস তাদের

টেলিফোনে ভ্রুক্ষেপ না করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে হাসুকে জেল

হাজতে পাঠিয়েছেন।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451