শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব আমিনুল ইসলাম নির্বাচিত হওয়ায় ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠন বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মোহবুল্লাহ কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা বিএনপি’র সহ: সাধারণ সম্পাদক ও ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র উপদেষ্টা মোজাম্মেল হক চুটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সহ: সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, প্রবাসী কল্যাণ সম্পাদক আলাউদ্দিন, সদস্য ইবনে কাজেম, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আল-হেলাল, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সদস্য আব্দুল বারী মেম্বার, মইনুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মুনসুর আলী। ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে-যুবনেতা জিন্নাত আলী মেম্বার, রহমত আলী, বিএম রুবেল আহমেদ, মহিলা নেত্রী শাহনাজ খাতুন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম মনির, ছাত্রনেতা সামিউল ইসলাম গাজী, আসলাম আলী রওশান আহমেদ, ফরহাদ, সোহাগ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ আনন্দে মিষ্টি বিতরন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451