গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অমিত রায় (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় মুকসুদপুর উপজেলার তালবাড়ীর সড়কের পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক অমিত রায় মাদারীপুরের রাজৈর উপজেলার অড়ুয়াকান্দি গ্রামের অনন্ত রায়ের ছেলে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: জাফর মিয়া জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ওই স্থানে অমিতের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মুত্যুর কারণ জানা যাবে।