মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
বাগাতিপাড়ার পরে এবার লালপুর উপজেলার মা ও মেয়ে এক সঙ্গে এস এস সি
পাস কারায় প্রকাশ্যে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্য়ালয়ে
ডেকে মিষ্টি খাওয়ান এবং নগত টাকা উপহার দেন নাটোর-১ (লালপুর-
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ ও উপজেলা
নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এসময় তাদের সঙ্গে ছিলেন এই
কৃতীময়ীদের যথাক্রমে গর্বিত স্বামী ও পিতা রাজমিস্ত্রি আনোয়ার
হোসেন। অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল সম্বল করে প্রায় অসম্ভবকে সম্ভব করে
সদ্য প্রকাশিত ২০১৭ সালের এস এস সি পরীক্ষায় অবতীর্ণ হওয়া মা
আয়েশা বেগম (৪০) ও মেয়ে শারমীন আক্তার বিথী (১৬ ) কে বুধবার (১৭ মে)
বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্ট
খাওয়ান এবং নগত ৫ হাজার টাকা অর্থ উপহার দেন নাটোর-১ (লালপুর –
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
পরবর্তীতে আর অর্থ সহায়তা দেওয়া আশ্বাস দেন তিনি। এসময় মা আয়েশা
বেগম (৪০) ও মেয়ে শারমীন আক্তার বিথী (১৬ ) কে আগামী দিনে লেখাপড়া
চালিয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষথেকে সার্বিক সহযোগিতার
আশ্বাসদেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম । এসময় উপজেলা
পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, লালপুর থানার অফিসার ইনর্চাজ আবু
ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ
সম্পাদক ইসাহাক আলী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম আরো বলেন, মা ও
মেয়ের এই অভাবনীয় সাফল্যের কথা জানতে পেরে (মঙ্গলবার ১৬ মে) তাদের লালপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ডেকে নিয়ে অভিনন্দন জানানো
হয়। এবং এই বিষয়টি ইতিমধ্যে নাটোরের সন্মানিত জেলা প্রশাসক
জনাব শাহিনা খাতুন মহদোয় কে অবহিত করা হলে তিনি এই স্বর্ণময়ী মা
ও মেয়ের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন।
উল্লেখ্য, এই কৃতীময়ীদের যথাক্রমে গর্বিত স্বামী ও পিতা রাজমিস্ত্রি
আনোয়ার হোসেন। স্বামী রাজমিস্ত্রীর যোগালদার সংসার চালানোই
কঠিন ছিল তার পক্ষে। তাই বিয়ের পরে আর স্কুলে যাওয়া হয়ে ওঠেনি আয়েশা
বেগমের। বিয়ের ২ বছরের মাথায় প্রথম সন্তান মেয়ে। তারপর আবার এ এক
মেয়ে ও এক ছেলে। সংসার আর ছেলে মেয়েদের সামাল দেওয়ার মত গুরুদ্বায়িত্ব
পালনের ফাঁকে ফাঁকে মেয়েদের পাশে বসে এসএসসি পাশের সুপ্তবাসনা
তাকে ৪০ বছর বয়সে ও স্কুলে ভর্তি হওয়ার উৎসাহ যোগায়। তাই অভাব
অনটনকে তুচ্ছ করে ২০১৫ সালের জানুয়ারী মাসে লালপুর থানা বালিকা উচ্চ
বিদ্যালয়ের কারিগরী শাখায় ৯ম শ্রেণিতে ভর্তি হন আয়েশা বেগম। এবং
২০১৭ সালে এস এস সি পরীক্ষায় মা আয়েশা বেগম লালপুর উপজেলার
গোপালপুর পৌর এলাকার লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় ও মেয়ে শারমীন
আক্তার বিথী, গোপালপুর উচ্চ বিদ্যালয় হতে এবছর অনুষ্টিত হওয়া এস এস
সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে অংশ নিয়ে জিপিএ মা আয়েশো বেগম
৪.০৭ এবং মেয়ে জিপিএ ৫ নিয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হোন।