মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা ব্যুরো প্রধান,
নাটোরের লালপুর উপজেলার গোপলপুর পৌরসভার চকনাজিরপুর
গ্রামে দুই মাথা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম দিয়েছে বিমল
কুমারের গাভী। বিমল কুমার জানায়, মঙ্গলবার সকাল থেকে আমার
গাভীর গর্ভ বেথা উঠলে অনেক চেষ্ট করেও গাভীর প্রসব করানো না
গেলে বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয় পশু চিকিৎসক সুলতানুল
ইসলামকে নিয়ে গেলে তিনি গাভীর গর্ভ পাত করান। পরে দেখা যায়
সদ্য প্রসব কৃত এই গরুর বাছুরের অন্যান্য বাছুরের ন্যায় চারটি
পা থাকলেও মাথা ছিলো দুইটি এবং সে এঁড়ে বাছুর ছিলো। এ
ব্যাপারে পশু চিকিৎসক সুলতানুল ইসলাম আমার সংবাদ কে
জানায়, বিমলের গাভীর বাচ্ছা প্রসব করানোর পরে দেখা যায়
বাছুরের দুই মাথ কিন্তু বাছুরটি পেটের ভিতরি মারা যায়। এই
ঘটনায় এলাকায় আলোরন সৃষ্টি হয় এবং দুই মাথা বিশিষ্ট এই
বাছুর কে দেখার জন্য এলাকার আশে পাশের উৎসুক জনতা বিমলের
বাড়িতে ভীর জমায়। পরে মৃত বাছুর টিকে মাটিতে পুতে রাখা হয়।