মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে অর্থ সংক্রান্ত প্রতারণার মামলায় এক ওয়ারেন্টভূক্ত
আসামীকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। ওই আসামীর
নাম শাহজাহান (৫৫)। সে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের
মিয়াপাড়া গ্রামের মৃত নুর আহম্মদের পুত্র। তাকে মিরসরাই
উপজেলা সদরের কোর্ট রোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ মে) সকালে তাকে চট্টগ্রাম জেলা হাজতে প্রেরণ
করা হয়েছে। তার বিরুদ্ধে আ.ম.স শহীদুল্ল্যাহ কায়সারের
চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে
ধারা ৪০৫/৪২০ দন্ডবিধিতে দায়েরকৃত মামলায় (নম্বর-২৫/১৭)
গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অর্থ সংক্রান্ত ছাড়াও নানা
প্রতারণার অভিযোগও রয়েছে বলে জানান স্থানীয়রা।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম পিপিএম
ওয়ারেন্টভূক্ত আসামী শাহজাহানকে গ্রেফতারের সত্যতা স্বীকার
করেন। তিনি বলেন, গত রবিবার তাকে প্রতারণার মামলায় গ্রেফতার
করা হয়েছে। আদালতে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী
হওয়ায় পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারেননি তিনি।