বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মা-মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ: আসামীর আদালতে স্বীকারোক্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সিলেটের জৈন্তাপুরে উপজেলায় মা-মেয়েকে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করে তা প্রচারের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এক যুবক।

আজ শুক্রবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন কানন মিলা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন।

তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে একটি এবং তথ্যপ্রযুক্তি আইনে আরেকটি মামলা হয়েছে। দুই মামলার একমাত্র আসামি নিমার আহমদ (২৬)।

তদন্ত কর্মকর্তা জানান, আসামি নিমারকে কারাগারে এবং ধর্ষণের শিকার মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট শারমীন কানন মিলা।

ধর্ষণের শিকার মেয়েটির ভাই বলেন, তাঁর বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিমার। এ অজুহাতে তিনি তাঁদের বাড়িতে যাতায়াত করতেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে নিমারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবেশী রিকশাচালকের স্ত্রী ও মেয়েকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিওচিত্র ধারণ করেন নিমার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন। এ ঘটনায় নিমারকে একমাত্র আসামি করে মামলা করেছেন মা-মেয়ের এক স্বজন। নিমারের কাছ থেকে উদ্ধার করা ভিডিওচিত্র সংবলিত মোবাইল ফোন ও মেমোরি কার্ড আদালতে উপস্থাপন করেছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451