মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর থানার সদ্য যোগদান কৃত নবাগত ওসি আহম্মেদ
কবীর হোসেন বুধবার বিকালে মহেশপুর রিপোর্টার্স ইউনিটি ও
প্রেস ক্লাব মহেশপুরে দুইটি সংগঠনের কর্মরত সাংবাদিকদের সাথে
এক মত বিনিময় সভা করেন । এসময় ওসি আহম্মেদ কবীর হোসেন
আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা
করেন ।মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের
সভাপতি মো: সরোয়ার হোসেন, মহেশপুর রিপোর্টার্স ইউনিটির
সভাপতি জিয়াউর রহমান জিয়া, প্রেস ক্লাব মহেশপুর সাধারন সম্পাদক
ওবাইদুল হক, মহেশপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক
শহিদুল ইসলাম, সাংবাদিক মো: ইয়াকুব আলী, মো: মোস্তাফিজুর
রহমান উজ্জল, জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জি এম মারুফ, নয়ন
চৌধুরী, আব্দুর রহিম,আহসান হাবীব সহ দুটি ক্লাবের কর্মরত
সাংবাদিক বৃন্দ ।