যশোর প্রতিনিধি:
বেনাপোল শুল্ক গোয়ন্দো কর্মকর্তারা বেনাপোল আšতর্জাতিক চেকপোস্ট থেকে আজ
সকালে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ১ মণ সিসা আটক করেছে।
বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার সাদেক হোসেন জানান, নিকট গোপন
সংবাদ ছিলো যে, ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীর ব্যাগেজে আমদানি নিষিদ্ধ মাদক
জাতীয দ্রব্য পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে এমন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা
কর্মকর্তারা বেনাপোল কাস্টমস চেকপোস্টে সতর্ক অবস্থান নেয৷
ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী এমরান কবির কাস্টমস তল্লাশী কেন্দ্র পার হয়ে যাওয়ার
সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এমরান কবির (৩৬), জে/২৮/৮,গুলশান রোড, গুলশান, ঢাকা,
পাসপোর্ট নং- অঋ৭৮৫২০৯০ নামের যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে তার কাছ থেকে ঘোষণা
বহির্ভূত ১ মণ সিসা আটক করে।
আটক সিসা ইউএই এর তৈরি। আটক সিসার মূল্য ১৫ লক্ষ টাকা বলে তিনি জানান।
উল্লেখ্য, শিশা একটি আমদানি নিয়ন্তিত পণ্য। আটক সিসা বেনাপোল কাস্টমস শুল্ক
গুদামে জমা দেয়া হযেছে।
এ ব্যপারে একটি বিভাগীয় মামলা হয়েছে।