আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা। অনুষ্ঠানে গোহালবাড়ী ইউনিয়নের ২০১৭ ও ২০১৮ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সচিব মাযহারুল ইসলাম। প্রশ্নোত্তর পর্বে অন্যান্যের মধ্যে বাজেটের প্রশ্ন করেন, সাংবাদিক গোলাম কবির, আব্দুল হামিদ, বজরাটেক ইসলামীয়া জামাতের সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন জেম, শরিক এনজিও’র এফ.এফ.ও আব্দুল খালেক, ইউপি সদস্য আহম্মেদ শাহ্ নজিমুল(ইয়ারুল)। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্দ্যোক্তা সেলিম রেজা। ইউনিয়নের এবারের ২০১৭-১৮ অর্থ বছরের জন্য মোট ১কোটি, ৮৮লাখ, ২৩হাজার, ২শত ৪১ টাকা বাজেট ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট ইউনিয়ন সচিব মাযহারুল ইসলাম জানান।