মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধান,
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ উপলক্ষে রোবিবার
সকালে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির হলরুমে এক প্রস্তুতি সভা
অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ালিয়া ইউপি’র চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা
অফিসার আকরামুজ্জামান। এসময় সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালিয়া
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপকুমার সরকার, ওয়ালিয়া
শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাপলা, ওয়ালিয়া
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমতাজ উদ্দীন প্রমুখ। এছাড়াও ওয়ালিয়া
ইউপি’র সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওয়ালিয়া ইউপি সদস্য
সদেস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।