বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরের ম্যাচেই ফিরছেন মেসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৪২৯ বার পড়া হয়েছে

বাংলার ডেস্ক: পরের ম্যাচেই ফিরছেন লিওনেল মেসিকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কোপা আমেরিকায় মঙ্গলবার আর্জেন্টিনার প্রথম ম্যাচে চিলির বিপক্ষে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে।

অবশ্য দলের সেরা তারকাকে ছাড়াই বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে কোপার শতবর্ষী আসরে দারুণ সূচনা করেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চিলির বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো যা বললেন তাতে নিজেদের পরের ম্যাচে পানামার বিপক্ষেই মাঠে নামতে পারেন মেসি।

মার্টিনো বলেন, ‘আশা করি যে, চার দিনের মধ্যে মেসি খেলার মতো অবস্থায় থাকবে।’

পানামার বিপক্ষে ম্যাচের আগে মেসিও ঠিক চারদিনই সময় পাচ্ছেন। ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে।

চিলির বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার গোল দুটি করেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও এভার বানেগা।

শিষ্যদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্টই মার্টিনো, ‘৯০ মিনিটের খেলাই আমার ভালো লেগেছে। জয় আমাদের প্রাপ্যই ছিল।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451