মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

হিলারিকে এনডোর্স করলেন বার্নি স্যান্ডার্স

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল দৌড়ে আরও একধাপ এগুলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। তাকে আনুষ্ঠানিকভাবে এনডোর্স করে নিয়েছেন প্রার্থীতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। আর সেই ঘোষণা দিয়ে তিনি বলেছেন, হিলারিকেই হতে হবে আমাদের পরবর্তী প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রে তারুণ্যের মাঝে দারুণ জনপ্রিয় বার্নি স্যান্ডার্স প্রার্থিতা হারালেও ডেমোক্র্যাট দলের জয় নিশ্চিত করতে এই ঘোষণা দিলেন।

নিউ হ্যাম্পশায়ারে হিলারির ক্যাম্পেইনে যোগ দিয়েছেন বার্নি। সেখানে বক্তৃতায় তিনি আরও বলেন, আমি এখানে আজ অতীত নিয়ে কথা বলতে আসি নি। যুক্তরাষ্ট্রের ভবিষ্যত কাঠামো নেবে আগামী ৮ নভেম্বরে কি ঘটতে যাচ্ছে তার ওপর। আর আজ আমি এখানে আপনাদের স্পষ্ট করে বলতে চাই কেনো হিলারিকে আমি এনডোর্স করছি। আর কেনই তাকে হতে হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

তিনি বলেন, রিপাবলিকানরা ভুলে যেতে চায় আজ থেকে সাড়ে সাত বছর আগে আমরা কোথায় ছিলাম। আমাদের অর্থনীতি ছিলো সবচেয়ে মন্দা দশায়। সেখান থেকে আমরা গত সাড়ে সাত বছরে অনেক উৎরে গেছি। আর সে জন্য আমি প্রেসিডেন্ট ওবামাকেই ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিচ্ছি ভাইস প্রেসিডেন্ট বাইডেনকেও।

তবে আমি মনে করি আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। এখনো আমাদের অনেকেই দরিদ্র, অনেকেই বৈষম্যের শিকার। তাদের জন্য যদি কিছু করতে হয়, সেক্ষেত্রে হিলারি ক্লিনটই হতে যাচ্ছেন যথার্থ প্রেসিডেন্ট।

আমার মনে এতটুকু সন্দেহও নেই যে, নভেম্বরে আমরা হিলারিকেই প্রেসিডেন্ট হিসেবে পেতে যাচ্ছি।

এবারের লড়াইয়ে রিপাবলিকান দলের প্রার্থী হয়েছেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451