ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নজিপুর প্রেস এর আয়োজনে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০১৭ইং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে বুধবার বেলা ১১টায় নজিপুর প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি সাংবাদিক ইখতিয়ার
উদ্দীন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল আলম বেন্টু,
সহসভাপতি মাসুদ রানা, কোষাধ্যক্ষ টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক সিয়াম সাহারিয়া, সহ-
সম্পাদক ফরিদ হোসেন, প্রচার সম্পাদক রাকিব রায়হান তরফদার। এ সময় উপস্থিত ছিলেন প্রেস
ক্লাব নির্বাহী সদস্য রবিউল ইসলাম, ফারুক হোসেন, স্মৃতি রাণী মহন্ত প্রমুখ। সভাপতি তাঁর
বক্তব্যে বলেন, আমরা আশাবাদী যে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও গণতন্ত্রের চর্চা হতে হতে এমন
এক সময় আসবে, যখন বাংলাদেশেও মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি হবে ও সাংবাদিকেরা মন খুলে
লিখতে পারবে।