মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি.
নওগাঁর আত্রাইয়ে পরিত্যক্ত গভীর নলকুপের গর্তে পড়ে রাকিব (৮) নামে এক শিশুর
মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টায় উপজেলা জামগ্রামে এ ঘটনা ঘটে। শিশু
রাকিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামের সিদ্দিকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পিতার সাথে মাঠে ধান কাটার উদ্দেশ্যে রওনা হয়।
পথি মধ্যে একই গ্রামের রতনের পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত পড়ে যায় । পিতা ও
স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে আত্রাই ফায়ার সার্ভিসে খবর দিলে একটি
ইউনিট ঘটনাস্থল হতে শিশু রাকিবকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।