মো. আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা প্রতিনিধি,
সোমবার সকালে নাটোরের লালপুরে মহান মে দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ
চত্বর থেকে মে দিবসের র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল
ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা
চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু তাহির, উপজেলা আ’লীগের সভাপতি
আফতাব হোসেন ঝুলফু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুমা
হাসনাত, উপজেলা আ’লীগের সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া প্রমুখ।