উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি ঃ শনিবার সকালে
যশোর থেকে প্রকাশিত সাপ্তাহীক স্মৃতি পত্রিকার নির্বাহী সম্পাদক
সাংবাদিক আশিকুজ্জামান টুটুল ও তার সফর সঙ্গী বাবুল ঘোষ
ঝিনাইদহের মহেশপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইউনিটির
কর্মরত সাংবাদিকদের মাঝে উপস্থিত হয়ে এক মত বিনিময় সভা করেন ।
তিনি ইউনিটির সাংবাদিকের সাথে পরিচিত হতে পেরে নিজেকে
অনেক ধন্য মনে করে দিক নির্দেশনা মুলক বক্তব্য ও মুক্ত আলোচনা করেন ।
এসময় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ইউনিটির সভাপতি
জিয়াউর রহমান জিয়া , সহ সভাপতি মিজানুর রহমান খান ,সাধারন
সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও নিউজরুম এডিটর
মোস্তাফিজুর রহমান উজ্জল, সিনিয়র যুগ্ন সম্পাদক বি এম
আক্তারুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামীম খান,কোষাধাক্ষ
জামশেদ আলম বকুল,দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ , ক্রীড়া
সম্পাদক মহাসিন আলী খোকন,আবু সাইদ সহ সবাই মিলে সাপ্তাহীক
স্মৃতির সম্পাদককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় । আলোচনা
শেষে সকলে মিলে দুপুরে এক সাথে প্রিতীভোজ করা হয় ।