গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাকলের বিলে বৃকাশো মৌজার এক পাকা ইরি
ধানের জমিতে পুর্ব শত্র“তার জের ধরে আগাছানাশক বিষ প্রয়োগ করে
প্রায় এক একর জমির পাকা ইরি ধান বিনষ্ট করা হয়েছে।
এব্যাপারে জমির মালিক বেড়গঙ্গারামপুর জোলাগাড়ি গ্রামের ওমর ফারুক
মোল্লা বাদী হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উপজেলার সোনাবাজু সন্তোষপুর গ্রামের আবুল কালাম আজাদ,
আবু সরদার, শফিকুল সরদার, সাইফুল সরদার ও লিটন সরদারসহ ৫ সহোদরকে
অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, জমির মালিক ওমর ফারুক তার ওয়ারিশানদের সঙ্গে
নিয়ে পৈত্রিকসুত্রে প্রাপ্ত চাকলের বিলের ১ দশমিক ৩৯ একর জমিতে প্রায়
চার মাস পুর্বে ইরিধান রোপন করে। ধান কাটা শুরু হওয়ার আগেই
অভিযুক্তরা পরিকল্পিতভাবে বুধবার রাতের অন্ধকারে ওই জমিতে আগাছানাশক
বিষ প্রয়োগ করে উঠতি পাকা ধান সম্পূর্ন বিনষ্ট করা হয়েছে।
অভিযুক্ত আবুল কালাম আজাদ দাবী করেন জমিটি তাদের। কিন্তু
অভিযোগকারিরাই উল্টো তাদের ওপর দোষ চাপাচ্ছে। এদিকে ওই জমিতে পানি
সেচ দেওয়া দুই ব্যক্তি আশরাফ আলী ও আছের উদ্দিন জানান, ওমর ফারুকের জমি
হিসেবে ওই জমিতে তারা দীর্ঘদিন পানি সেচ দিয়েছেন।
ওসি দিলীপ কুমার দাস অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তÍ
করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।