সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে ঋণের চাপ সইতে না পেরে জসীম উদ্দিন (২৬) নামে এক

ব্যবসায়ী ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। নিহত জসিম

উদ্দিন উপজেলার দাড়িকুশি গ্রামের নুরুল ইসলামের ছেলে। শুক্রবার সকাল সাড়ে

১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন জনান, জসীম ঢাকায়

রসুনের ব্যবসা করতে গিয়ে প্রায় ১০ লাখ টাকা ঋণী হয়ে পড়েন। এ কারণে তিনি

মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকেলে জসীম বাড়ী থেকে

বের হয়ে রাতে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে দাড়িকুশি ইন্দ্রাপাড়ার কৈখোলা

বিলের ধারে একটি জমিতে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর

দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল

থেকে কয়েকটি বিষাক্ত ট্যাবলেট ও সিগারেট জব্দ করা হয়। বড়াইগ্রাম থানার ওসি

(তদন্ত) এমরান হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451