বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

সুন্দরগঞ্জে খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে কৃষক হয়রানি ব্যাপক অনিয়ম অর্থ বাণিজ্যের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৪২১ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিলের বিরুদ্ধে কৃষক

হয়রানি ব্যাপক অনিয়ম অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

জানা গেছে, সরকার কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের কথা থাকলেও

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মন্ডলের যোগসাজসে ব্যবসায়ি দালাল চক্র কৃষকদের

নিকট থেকে কৃষক ভূর্তকির কার্ড ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে

খাদ্যগুদামে ধান সরবরাহে অনুমতি পাচ্ছেন। বিনিময়ে ব্যবসায়ি দালাল চক্রটি কৃষক

ভূর্তকি কার্ডের দাম হিসেবে ৩ থেকে ৪শ টাকা কৃষকদের হাতে তুলে দিচ্ছেন।

এতে করে সাধারণ কৃষকরা সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ থেকে বঞ্চিত হওয়ায় ধানের

ন্যায্য মূল্য পাচ্ছেন না। এদিকে অভিযোগ উঠেছে খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মন্ডল

ধান খাদ্যগুদামে সরবরাহের অনুমতি দানের পূর্বে ব্যবসায়িদের নিকট থেকে টন প্রতি

১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করে ধান খাদ্যগুদামে ধান

ঢুকানোর অনুমতি দিয়ে আসছেন। এভাবে উপজেলায় সরকারিভাবে ধান ক্রয় যেন অর্থ

বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মন্ডলের

সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451