বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালতলী উপজেলার সোনাকাটায় ইউপি নির্বাচনে হবে চাচা ভাতিজার লড়াই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল হোসেন,তালতলী উপজেলা প্রতিনিধি : তালতলী উপজেলার সোনাকাটা ইউপি নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। মাঠে রয়েছেন আওয়ামীলীগের তিন নেতা। তবে মূল লড়াই হবে একই ঘরের মধ্যে। বর্তমান চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ ও তার আপন বড় ভাইয়ের বড় ছেলে সুলতান ফরাজীর সাথে তুমুল লড়াই হবে বলে প্রাথমিক জড়িপে আশংকা করছেন স্থানীয় ভোটাররা।তবে সুলতান ফরাজীকে নৌকা প্রতিক দেয়ার কারনে ক্ষমতাসীন দলের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে বলেও জানা গেছে। তার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে থাকার ঘোষনা দিয়েছেন সুলতান ফরাজীর একমাত্র শ্যালক সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল ফকির ও তালতলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য কবির আকন । কবির আকন গত নির্বাচনে সোনাকাটা ইউনিয়নে আওয়ামীলীগের সমর্থন নিয়ে নির্বাচন করে বর্তমান চেয়ারম্যান ইউনুচ ফরাজীর সাথে হেরে যান । নাম প্রকাশে অনিচ্ছুক সোনাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক নেতা জানান, স্থানীয় ইউপি নির্বাচনে কবির আকন অথবা জলিল ফকিরকেই দলীয় সমর্থন দেয়া উচিত ছিল। তবে তারা আরো বলেন, এ নির্বাচনটি হবে একটি পরিবারের মধ্যে। ইউনুচ ফরাজীর বিরুদ্ধে নির্বাচন করতে কবির আকনের বিকল্প কেহ নাই বলেও জানান তারা। একই উঠানে নৌকা ও সতন্ত্র প্রার্থীর তুমুল লড়াই হবে। ফরাজী মো. ইউনুচ ও সুলতান ফরাজীর ঘর একই উঠানে অপরদিকে জলিল ফকির এর বোন সুলতান ফরাজীর ঘরে। এক কথায় একই পরিবারের নির্বাচন সোনাকাটায়,তবে জন সমর্থন লেজে গোবরে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451