মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা ব্যুরো প্রধান,
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারী কোষাগার
থেকে প্রদানের দাবিতে বুধবার সকালে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার
কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও ২ ঘন্টা কলম বিরতি পালন করে।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন নাটোর জেলা কমিটির
ডাকে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালপুর পৌর কর্মকর্তা-কর্মচারী
এ্যাসোসিয়েশনের সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি সহিদুল ইসলাম,
সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা কমিটির সদস্য জুয়েল ইসলাম প্রমূখ।