রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি নিবন্ধন বাতিলের চিন্তা করেনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৮১ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে:

সরকার বিএনপির নির্বাচনের অধিকারী কেড়ে নিতে পারে না মন্তব্য

করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বার

এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন বলেছেন,

বিএনপি নিবন্ধন বাতিলের চিন্তা করেনা। ধানের শীষের নিবন্ধন

বাতিল হলে ইনু সাহেবের মশাল ও রাশেদ খান মেননের কাস্তের নিবন্ধনও

বাতিল হবে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে সাবেক মন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন আবেদন শুনানী শেষে আইনজীবি

সমিতি ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তথা সমগ্র

উত্তরাঞ্চলের জনপ্রিয় নেতা। রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা

মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়েছে। ট্রেন পোড়ানো মামলার

অধিকাংশ আসামীই জামিনে মুক্ত আছে। তাদের যে ধারায় জামিন

দেয়া হয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকুর একই ধারায় জামিন চাওয়া

হয়েছে। অথচ বার বার আবেদন করা হলেও তাকে জামিন দেয়া হচ্ছে না।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনী প্রক্রিয়ার মাধ্যমেই টুকুকে

মুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক

এ্যাড.মোকাদ্দেস আলী, সহ-সভাপতি মজিবর রহমান লেবু,

সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, প্রচার সম্পাদক হারুন অর

রশিদ খান হাসান, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার

রানা, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাড. রুহুল

আমিন, এ্যাড. ইন্দ্রজিত সাহা ও ছাত্রদলের আহবায় আনোয়ার হোসেন

রাজেশ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451