বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অতিরিক্ত খাজনা আদায় করায় তাড়াশে মাছ ব্যবসায়ীদের সড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ
মৎস্য ভান্ডার হিসাবে খ্যাত চলনবিলের ব্যবসায়ীদের মৎস্য কেনাকাটার অন্যতম স্থান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি মৎস্য আড়তে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল ৭টা থেকে তাড়াশ-নওগা আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মহিষলুটি মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার অভিযোগ করে বলেন, এই আড়তে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ কেনাকাটা হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এখানে মাছ কিনতে আসেন। আড়তে শুধুমাত্র মাছ ক্রয়কারীর কাছ থেকে খাজনা নেয়ার নিয়ম। কিন্তু ভূমি অফিসের নায়েব তৈইবুর রহমান নিজে এখানে বসে থেকে তার নিয়োগকৃত লোকজন দিয়ে অবৈধভাবে ক্রয়-বিক্রয়কারী উভয় ব্যক্তির কাছ থেকে বিনা রশিদে অতিরিক্ত খাজনা আদায় করছেন। যা চাঁদাবাজির শামিল। যে কারনে ব্যবসায়ীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা ভূমি কর্মকর্তা মনসুর উদ্দিন জানান, মহিষলুটি মৎস্য আড়তের বর্তমান পরিস্থিতি নিরসনকল্পে শনিবার সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মহোদয় আড়তে আসবেন। আশা করছি উভয়পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সব সমস্যা নিরসন হয়ে যাবে। নায়েবের অতিরিক্ত খাজনা আদায় প্রসঙ্গে তিনি বলেন, বিধি অমান্য করে মৎস্য আড়তে কেউ অতিরিক্ত খাজনা আদায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা ভূমি অফিসের নায়েব তৈইবুর রহমানের ব্যবহৃত মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451