শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের কোচবিহারে পৈতৃক ভিটায় এরশাদ, চাইলেন তিস্তার পানি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ২৭৩ বার পড়া হয়েছে

 বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করি, নরেন্দ্র মোদির আশ্বাস অনুযায়ী, বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকাকালেই ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তির সমাধান হয়ে যাবে।’

গতকাল রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় পৈতৃক ভিটায় পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এসব কথা বলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে কোচবিহারের দিনহাটায় পারিবারিক আত্মীয়দের বাড়িতে যান তিনি।

পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ বলেন, ‘তিস্তা সম্বন্ধে আমি তেমন কিছুই বলতে চাই না। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঢাকা সফরে গিয়েছিলেন, সে সময় তিনি বলেছিলেন, পবন (বাতাস), পানি আর পঞ্চি (পাখি) এদের কোনো বর্ডার নেই। কিন্তু এখন দেখছি, পবন আর পঞ্চির বর্ডার না থাকলেও পানির বর্ডার আছে।’

‘তবে মোদি কথা দিয়েছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকার থাকাকালেই তিস্তার পানিবণ্টন চুক্তির সমাধান হবে। আমরা আশাবাদী। বিশেষ করে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিজেপির বিরাট জয়ের পর মোদির রাজনৈতিক সূত্র অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আশা রাখি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কথা রাখবেন’, যোগ করেন এরশাদ।

এদিন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে ছিলেন তাঁর ছেলে এরিক এবং জাতীয় পার্টির দুই শীর্ষস্থানীয় নেতা সুনীল শুভরায় ও রুহুল আমিন হাওলাদার।

এদিন ভারতের দিনহাটায় স্থানীয় বিভিন্ন সংগঠনের তরফে এরশাদকে স্বাগত জানানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451