বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুল ছাত্রকে প্রকাশ্যে বেধড়ক মারপিট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৩২২ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া

থানার পাটগাতী বাসস্টান্ডে প্রকাশ্যে গিমাডাঙ্গা

টুংগীপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রকে

বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার শ্রীরামকান্দি গ্রামের

ইউসুফ আলী ফকিরের ছেলে মোঃ হামিম ফকির সকাল বেলা

বিদ্যালয়ে গেলে গিমাডাঙ্গা গ্রামের সাফায়েত

বিশ্বাসের ছেলে মুন্না বিশ্বাস ও আরো অনেকে তাকে

প্রথমে ধাওয়া করে এবং তাকে ধরে নিয়ে পাটগাতী বাস

স্টান্ডের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্রীজের ওপর তাকে

বেধড়ক মারধর করে। মুন্না বিশ্বাস পূর্ব পরিকল্পিত ভাবে

তাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে ছিল তারা এ সময় হাতুড়ী

ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পারপিট করে।

গতকাল সরজমিনে গিয়ে জানা যায়, পূর্বের মারামারির

ঘটনাকে কেন্দ্র করে এই মারামারির উৎপত্তি হয়। কিন্তু

পূর্বের মারামারি সম্পর্কে আহত হামিম ফকির কিছুই

জানে না বলে জানায়।

এ ব্যাপারে হামিম ফকিরের বাবা ইউসুফ আলী ফকির বলেন,

আমার ১৪ বছর বয়সী ছেলে হামিম ফকিরকে অন্যায় ভাবে

তারা মারলো আমি তার বিচার চাই।

আহত মো হামিম ফকির বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে

এম এনামুল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি

বলেন মারামারির ব্যাপারে থানায় কোন লিখিত কোন

অভিযোগ পাইনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451