ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় শেখ রাসেল মিনি
স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ এপ্রিল শনিবার রাত ৯টায় শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ
উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। উপজেলা নির্বাহী
অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহান জাতীয়
সংসদের হুইপ ও ধামইরহাট-পতœীতলা আসনের সাংসদ মোঃ শহীদুজ্জামান সরকার (বাবলু), নওগাঁ-১
আসনের সংসদ বাবু সাধন চন্দ্র মজুমদার, মহাদেবপু-বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দিন
তরফদার, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পতœীতলা উপজেলা আ.লীগের সভাপতি
ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আ.লীগের
সিনিয়র সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী,
নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ
রহমান, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বজলুর রশিদ, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
আবুল কালাম আজাদ, নজিপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার
রকিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পতœীতলা সার্কেল) সামিউল আলম, পতœীতলা থানা ওসি
মাজহার ইসলাম, উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ও নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলল
আব্দুল মজিদ, উপজেলা আ.লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুণ), উপজেলা আ.লীগের
মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জিন্নাহ ঝর্ণা, নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম
বেন্টু, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাবের
সহসভাপতি মাসুদ রানা, নজিপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ টিপু সুলতান, নজিপুর প্রেস ক্লাবের
সাংগঠনিক সম্পাদক সিয়াম সাহারিয়া প্রমুখ। এসময় উপজেলা ও নজিপুর পৌর আ.লীগের অঙ্গ
সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।