শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় ২শত বছরের বেশী পুরানো হাতির কঙ্কাল উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ২০৯ বার পড়া হয়েছে

ইমরান খান, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি পুকুর খননকালে প্রায় ২’শ বছরের পুরানো হাতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে শ্রমিকরা পুকুর খনন করে মাটি তোলার সময় এই পুরানো হাতির কঙ্কাল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের শেখের পুকুর নামে পরিচিত ঐ পুকুরটি এলাকার মজিদদের ছিল। পরে পুকুরটি ঐ এলাকার শেখ আব্দুল হামিদ ক্রয় করেন। সেসময় থেকে পুকুরটি তিনিই ভোগদখল করে আসছেন। শুষ্ক মৌসুমে ঐ পুকুরে পানি থাকেনা। যার কারনে পুকুরের পাশর্^বর্তী একজন তার ডোবা পুরন করার জন্য আব্দুল হামিদের কাছে পুকুর থেকে মাটি কেটে নেয়ার অনুমতি নেয়। গত ২/৩ দিন আগে সেখানে শ্রমিকরা মাটি তোলার কাজ শুরু করে। বৃহষ্পতিবার সকালে শ্রমিকরা তাদের কাজ শুরুর কিছু সময় পরে শক্ত বস্তুর সন্ধান পান। সেসময় তারা আতঙ্কে পড়ে যান। পরে তারা একে একে বড় কোন হাতির কঙ্কাল পান। পরষ্পর হাতির পা, মেরুদন্ড সহ দেহের অংশ বের হয়। শ্রমিকরা সেসময় সতর্কতা অবলম্বন করে কঙ্কালগুলো না ভেঙ্গে বের করার চেষ্টা করে। সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকার নারী, পুরুষ ও শিশুরা কঙ্কালগুলো দেখতে ভিড় জমায়। স্থানীয় প্রবীন মানুষেরা জানান, এই এলাকা আগে নদী ছিল। হয়তোবা দুই আড়াইশত বছর আগে কোন হাতি মরে যেয়ে এখানে ডুবে যায়। কঙ্কালটি বালির মধ্যে থাকার কারনে এখনো অনেকটা ভাল আছে বলে তারা জানান। তারা আরো জানান, গত ৫/৬ বছর আগে ঐ একই পুকুর থেকে মাটি খননকালে হাতির মাথা ও কিছু অংশের কঙ্কাল উদ্ধার করা হয়েছিল এবং সেগুলো ঢাকা থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসে নিয়ে যান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451