বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার পেয়ে গেলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৩২২ বার পড়া হয়েছে

বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় আইনি অগ্নিপরীক্ষায় পার পেয়ে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।বৃহস্পতিবার বিরোধী দলগুলোর এ সংক্রান্ত মামলায় বিভক্ত রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। পাঁচ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে তিনজন নওয়াজের পক্ষে এবং দুজন তার বিরুদ্ধে রায় দেন।

ফলে সংখ্যাগরিষ্ঠ বিচারকের রায়ে স্বস্তি ফিরেছে নওয়াজ সমর্থকদের মধ্যে। রায়ের পর পাকিস্তানের শেয়ার বাজারে ঊর্ধ্বগতিও লক্ষ্য করা গেছে।২০১২ সালে ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননা মামলায় প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেছিলেন দেশটির সুপ্রিম কোর্ট।পাকিস্তানের বিরোধীদলগুলো আশা করেছিল, নওয়াজ শরিফের বেলায়ও তাই হবে।

পারিবারিক দুর্নীতির কারণে আদালত তাকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করা হবে। তবে আপাতত সে আশা পূরণ হয়নি আদালতের এ রায়ে।গেলো বছরের নভেম্বরের শুরুতে নওয়াজের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট।

পানামা পেপারস কেলেঙ্কারির জের ধরে নওয়াজের পদত্যাগের দাবিতে দেশটির সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তীব্র আন্দোলনের মুখে এ নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি। ২০১৮ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তার আগে আদালতের পক্ষ থেকে ইতিবাচক রায় আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে নওয়াজের দল ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ।এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে ইসলামাবাদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451