বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশ হাসপাতালে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশকে নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার মুখপাত্র জিম ম্যাকগার্থ জানিয়েছেন তিনি এখন সুস্থ আছেন।জিম ম্যাকগার্থ’র জানান, নিয়মিত কাশির কারণে তিনি বিশ্রাম নিতে পারছিলেন না। তাই পর্যবেক্ষণের জন্য শুক্রবার তাকে হাসপাতালে নেয়া হয়।

তিনি আরো জানান, জর্জ হার্বার্ট ওয়াকার বুশের সামান্য নিউমোনিয়ার সমস্যা ছিল এবং চিকিৎসায় তা ভালো হয়ে যায়। পর্যবেক্ষণের জন্য তাকে আবার হাসপাতালে নেয় হয়েছে। স্বাভাবিক শক্তি ফিরে না পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন।

তাকে হাসটন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে একই কারণে তাকে গেলো জানুয়ারিতে এ হাসপাতালে দু’ সপ্তাহের জন্য আনা হয়েছিল। জিম ম্যাকগার্থ এর বেশি তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।জর্জ হার্বার্ট ওয়াকার বুশ ১৯৮৯ থেকে ১৯৯২ পর্যন্ত রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।তিনি আমেরিকার জীবিত সাবেক প্রেসিডেন্টদের মধ্যে বয়োজ্যেষ্ঠ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451