বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানবতাবরিোধী অপরাধরে দায়ে কশিোরগঞ্জে দুই রাজাকারের ফাঁসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৩৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের দুই রাজাকারের ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বুধবার দুপুর ১২টায় বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

বুধবার বেলা পৌনে ১১টায় কিশোরগঞ্জের দুই আসামির রায় পড়া শুরু করেন আদালত। ক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য হিসেবে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের ছয় অভিযোগ রয়েছে এই দুই আসামির বিরুদ্ধে।

ট্রাইবুনালের বিচারে আসামিদের বিরুদ্ধে সবকটি অভিযোগ প্রমাণিত হয়।রায় পড়ার শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বলেন, দুই রাজাকারের যে রায় দেয়া হচ্ছে তা এসেছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

এর পরে বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী রায়ের সার সংক্ষেপ পড়া শুরু করেন। অভিযুক্তরা হলেন সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধান। এর আগে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে গেলো ৭ মার্চ রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার রায় ঘোষণার জন্য বুধবার দিন ঠিক করে আদেশ দেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও তাপস পাল। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।গেলো বছরের ৯ মে এই দুই রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর প্রসিকিউটর সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী ৬টি অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দেয়।

এর আগে ২০১৫ সালের ৭ জুলাই এই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই দিন কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি গ্রাম থেকে মোসলেমকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সৈয়দ মো. হুসাইন মালয়েশিয়ায় পালিয়ে রয়েছেন। ২০১৪ সালের ১৩ নভেম্বর হুসাইনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়, ওই অভিযোগ তদন্ত চলাকালে মোসলেম প্রধানের নাম উঠে আসে। সৈয়দ মো. হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মো. হাসান আলীর ভাই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451