মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমতলীতে ম্যাগাজিনে প্রকাশিত লেখা নিয়ে তোলপাড়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

সোহাগ হাফিজ , বরগুনা :  বৈশাখ উপলক্ষ্যে প্রকাশিত সাহিত্য ম্যাগাজিনে একটি লেখাকে কেন্দ্র করে তোলপাড় চলছে

আমতলীতে। গল্পের প্রতীকি অর্থে ব্যবহৃত একটি বিদ্যালয়ের নামকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। গল্পে উল্লেখ করা

হয়, বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তানিশা বিদ্যালয়ের বাথরুমে গেলে ঐ ছাত্রীর কয়েকজন বান্ধবী মজা করে বাথরুমের

দরজা বন্ধ করে চলে যায়। বিষয়টি কেউই খেয়াল না করায় একসময় বিদ্যালয় বন্ধ করে চলে যায় সবাই। ঘটনাক্রমে চারদিন

পরে বিদ্যালয় খোলার পরে মেয়েটির পরিত্যক্ত লাশ বাথরুমের ভিতরে পাওয়া যায়।

মূলত কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে গল্পটি রচিত হলেও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সহ পরিচালনা পর্ষদের সবাই

এটিকে সত্যি ঘটনা মনে করায় ঘটনা অন্যদিকে মোড় নেয়।

সাহিত্য ম্যাগাজিন সূর্যের আলো সম্পাদক মেহেদী হাসান জানায়, আমরা পুরো বিষয়টি সম্পর্কে জেনেছি।

কাল্পনিক একটি ঘটনাকে উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষ সত্যি ভেবে বিভ্রান্ত হয়েছে। তারপরও পুরো বিষয়টির জন্য আমরা

সম্পাদনা পরিষদ দুঃখ প্রকাশ করছি। পরবর্তীতে আমরা এসব ব্যাপারে আরও সতর্ক থাকবো।

এদিকে গল্পে প্রকাশিত আমতলী একে পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বজলুর

রহমান বলেন, ম্যাগাজিনে প্রকাশিত তানিশা নামে ৮ম শ্রেণীতে আমাদের কোন ছাত্রী নেই। একটি মিথ্যা

কাহিনী তৈরি করে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তিনি আরো জানান,

ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত নিয়ে পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা দায়ের

করবো। এদিকে মামলার বিষয়ে সাময়িকীর সম্পাদক মেহেদী হাসান বলেন, নিছক একটি বিষয়কে কেন্দ্র করে

বিদ্যালয় কর্তৃপক্ষ এমন কঠিন সিদ্ধান্ত নেবে এটা আমরা ভাবতেও পারছি না। পুরো ঘটনার জন্য আমরা ইতোমধ্যে

দুঃখ প্রকাশ করছি। তারপরও যদি কর্তৃপক্ষ অনাকাক্সিক্ষত একটি বিষয়ের জন্য মামলা দায়ের করে তাহলে আমরাও আদালতের

সামনে ঘটনার পুরো ব্যাখা দেয়া ছাড়া বিকল্প কিছু দেখছি না।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ জানান, আমি বিষয়টি জেনেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ মামলা

দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451