সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় ইউপি সদস্যের নির্দেশে সরকারি গাছ কর্তন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নগরপাড়া গ্রামের সরকারি ডহরের পনেরটি

মেহগনি ও তিনটি আমগাছ অবৈধভাবে কেটে নেয়া হয়েছে। সোমবার সকালে কলম

ইউনিয়নের আ’লীগ সমর্থিত ৪নং ওয়ার্ড সদস্য ওয়াজ উদ্দিন ও স্থানীয় নাজিম উদ্দিন,

রহিম গাছগুলো কেটে নিয়ে যায়। এবিষয়ে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর

একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তি আব্দুল মান্নান।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলম ইউনিয়নের নগরপাড়া গ্রামের সরকারি ডহরের

পাশ দিয়া মাটি কেটে বিভিন্ন প্রজাতির গাছ লাগাইয়া পরিচর্যা করিয়া

আসিতেছেন স্থানীয় ব্যক্তি আব্দুল মান্নান। সোমবার হঠাৎ রাস্তা নির্মানের অজুহাতে

আ’লীগ সমর্থিত ৪নং ওয়ার্ড সদস্য ওয়াজ উদ্দিন নেতৃত্বে গাছগুলো কেটে নেয়া হয়।

যদিও ডহরে অনেক জায়গা ফাঁকা পড়ে রয়েছে বলে জানান এলাকাবাসী। অভিযোগ কারী

আব্দুল মান্নান জানান, তাকে ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ওয়াজ উদ্দিন গাছ কাটার সত্যতা স্বীকার করে জানান ,সরকারী ওই

জায়গা দিয়ে রাস্তা নির্মানের জন্য চেয়ারম্যানের নির্দেশে গাছগুলি কাটা হয়েছে। তবে

কোন ঢোল সহরৎ বা টেন্ডার করা হয়নি।

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বরত ভুমি কর্মকর্তা মুশফিকুর রহমান বিষয়টি

সম্পর্কে কিছুই জানেননা বলে জানিয়ে বলেন, বিধি অনুযায়ী গাছগুলো কাটা হয়নি।

বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

এদিকে ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুর সাথে তার মোবাইল ফোনে একাধিকবার

যোগাযোগ করা হয়। কিন্তু তার ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা

যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451