রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

লোহাগড়ায় গৃববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে গৃহবধূ ঝর্ণা বেগম (২৮)

পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১৪ প্রপ্রিল) রাত তিনটার দিকে

তার মৃত হয়। যৌতুকের দাবিতে ঝর্ণার স্বামী মুন্নু মোল্লা (৪২) তাকে পিটিয়ে

হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। গতকাল শনিবার বিকেলে লাশের ময়নাতদন্তের জন্য

নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে হলদাহ গ্রামের মুন্নু মোল্লার

সাথে লোহাগড়ার সরুশুনা গ্রামের জাফর মোল্যার মেয়ে ঝর্ণার বিয়ে হয়। এরপর টাকাসহ

বিভিন্ন জিনিসপত্রের দাবিতে ঝর্ণাকেই প্রায়ই মারধর করত স্বামী মুন্নু মোল্যা।

শুক্রবার রাতেও ঝর্ণাকে একাধিকবার মারধর করে। প্রাণরক্ষায় ওই রাতে বাবার বাড়িতে আসার

চেষ্টা করলেও তাকে আটকে রেখে ব্যাপক মারধর করলে একপর্যায়ে তার মৃত্যু হয়। তবে

স্বামীর বাড়ির সদস্যরা জানান, গুল খেয়ে ঝর্ণা আত্মহত্যা করেছে। ভাই শাহিন ভূঁইয়া

বলেন, ঝর্ণার শরীরে আঘাতের চিহ্ন আছে। নলদী পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক এসআই

সাইদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শনিবার বিকেলে নড়াইল সদর হাসপাতালে

পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451