শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বাগেরহাটে নানা আয়োজন বাংলা বর্ষবরণ উদযাপিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :                             
বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্যে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪২৪ কে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পানতা রুই, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলার।  ্সকাল ৯ টায় বর্নাঢ্য র‌্যালি মোরেলগঞ্জ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে মিলিত হয়। উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ফাহিমা আকতার, জেলা পরিষদের সদস্যা আফরোজা আকতার , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহিম হাওলাদার। এর আগে উপজেলা অফিসার ক্লাবে আয়োজন করা হয় পান্তা রুইয়ের। পরে উপজেলা মাঠে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়াও নববর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি ও অন্ধের হাড়ি ভাঙ্গা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451