শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

 আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীতে পয়লা বৈশাখে

মঙ্গল শোভাযাত্রা প্রথম দিন নববর্ষ বরণে বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল

শোভাযাত্রা বের করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। শুক্রবার (১৪ এপ্রিল)

সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মৌমাছি কচিকাঁচার মেলা প্রাঙ্গণ থেকে মঙ্গল

শোভাযাত্রাটি বের করা হয়। নানা রঙে সজ্জিত ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন

সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহনে এ শোভাযাত্রার নেতৃত্ব দেন,

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নববর্ষকে স্বাগত

জানিয়ে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ

মিনার প্রাঙ্গণের বিজয় মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় আরো অংশ নেন,, সদর

উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক

জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার, সহসভাপতি মহিউদ্দিন ফারুক, সাধারণ

সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, বৈশাখী মেলা উদযাপন পরিষদের সংগঠনের

নেতা মোল্লা হাবিবুর রসুল মামুন, মমতাজুল করিম বাচ্চু, জাতীয় কবিতা পরিষদ

নোয়াখালীর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমান, সহসভাপতি ফয়জুল

ইসলাম জাহান, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ও সামাজিক

সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের লোকজন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451