মোঃ আশিকুর রহমান , নাটোর জেলা প্রতিনিধি,
মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বৈশাখী ভাতা ও
বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে সমাবেশ ও উপজেলা পরিষদ গেটে মানববন্ধন করে
বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারী বৃন্দ। এসময় গোপালপুর
ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বৈশাখী ভাতা ও
বার্ষিক বেতন বৃদ্ধি সহ নায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন গোপালপুর পৌর
বিজনেস ম্যানেজমেন্টের অধ্যক্ষ আকরাম হোসেন, লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ
আব্দুল মান্নান প্রমুখ।