বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

মাদারীপুরের কালকিনিতে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৩৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম। তিনি কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহিদুলকে গাছে বেঁধে নির্যাতন চালায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের সমর্থকরা। এ ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়।  এ ঘটনার পর কালকিনি থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে উল্টো ওই সাংবাদিককে চাঁদাবাজি মামলায় আটক করে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে আজ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, গত শুক্রবার দুপুরে জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক শহিদুল ইসলাম। এ সময় আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাচ্ছে—এমন ঘটনার ছবি তুলতে গেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের সমর্থকরা সাংবাদিক শহিদুলের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে হামলাকারীরা। স্থানীয়রা কালকিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সাংবাদিককে উদ্ধার করে কালকিনি থানায় নিয়ে আসে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদার (৩০) ও নাজমুল খান (১৭) নামে দুজনকে আটকও করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানায় গিয়ে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, স্থানীয় সাংসদ বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সমঝোতা করলেই ওই সাংবাদিককে ছাড়া হবে। তাঁর নির্দেশ ছাড়া কোনো অবস্থাতেই সাংবাদিক শহিদুলকে ছাড়া যাবে না।

কালকিনির দুটি ও রাজৈরের চারটি ইউনিয়নে আগামী ১৭ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451