বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সিনেপ্লেক্স নয়, পুরনো হলের জন্যও সিনেমা বানান : রাজ্জাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৩১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দেশীয় চলচ্চিত্রের দুর্দিন চলছে। প্রেক্ষাগৃহ বন্ধের পাশাপাশি দর্শক উপস্থিতিও কমছে। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ঢাকাই ছবির এক সময়ের শীর্ষ অভিনেতা নায়করাজ রাজ্জাক।    নায়করাজ রাজ্জাক বলেন, চলচ্চিত্র আন্দোলনের কর্মী এবং নির্মাতারা দু’টো ধারা তৈরি করেছেন। তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বিষয়টি খুব একটা ভালোভাবে দেখেন না তিনি। রাজ্জাক আরো বলেন, যদি এমনভাবে চলতে থাকে তাহলে একদিন দেখা যাবে যে চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। এখন সকল চলচ্চিত্রকর্মীদের মধ্যে চাই একতা।নির্মাতাদের উদ্দেশে তিনি বলেন, শুধু সিনেপ্লেক্সের জন্য চলচ্চিত্র না বানিয়ে আপনারা বলাকা, মধুমিতা আর পুরোনো প্রেক্ষাগৃহের জন্য ছবি তৈরি করুন।

তরুণ নির্মাতাদের চিন্তাধারা ভীষণ ভালো। তারা প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম।রাজধানীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে শনিবার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাই’ সভায় এসব কথা বলেন রাজ্জাক। ওইদিন রাজ্জাকের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আরো উপস্থিত ছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, চলচ্চিত্র পরিচালক মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451