সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের ভিজিডির চাল বিতরন করা হয়েছে।
রোববার দুপুরে সদর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ ২০১৬-১৭ অর্থ বছরে ৩৫০জন ভিজিডি কার্ডধারীদের মাঝে জানুয়ারী থেকে মার্চ মাসের বরাদ্দকৃত মাথাপিছু ৩০ কেজি করে তিন মাসের মোট ৯০ কেজি করে চাউল বিতরণ করেন।
এ সময় উপস্থিত থেকে চাউল বিতরন করেন,সদর ইউপির ট্যাগ অফিসার আব্দুল লতিফ, ইউপি সচিব নিমুর্ল কুমার, ইউপি সদস্য জালাল উদ্দিন ও সোলায়মান হোসেন, বিডিলাইভের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা সোহাগ সহ আরো অনেকে।