বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকার বিষপান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : বিয়ের দাবিতে গাইবান্ধার

পলাশবাড়ী উপজেলায় প্রেমিকের বাড়িতে অনশনের একপর্যায়ে বিষপান করে

আত্মহত্যার চেষ্টা করেছেন শ্যামা আকতার (১৯) নামে এক প্রেমিকা। শুক্রবার

সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাইনদহ গ্রামের

প্রেমিক শাকিল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ হয়ে

শ্যামা বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শ্যামা আকতার ওই উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের

আব্দুল গোফফার মিয়ার মেয়ে। সে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের

এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাইনদহ গ্রামের আবুল হোসেনের ছেলে

শাকিল মিয়ার (২৩) সাথে শ্যামা আকতারের প্রেমের স¤পর্ক চলে আসছিল।

কিন্তু শুক্রবার সন্ধ্যায় শাকিলের সম্মতিতে অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে

পরিবার। এ খবর শুনে প্রেমিকা শ্যামা বিয়ের দাবিতে শাকিলের বাড়িতে

অবস্থান নেয়।

এদিকে শ্যামা শাকিলের বাড়িতে অবস্থান নেয়ায় ওই পরিবারের লোকজন

শ্যামাকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা চালায়।

কিছুক্ষণ পর শ্যামা শাকিলের বাড়িতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে শ্যামাকে

উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451