মোঃ শরীফ হোসেন,চাদঁপুর:
অবশেষে হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। শনিবার লিখিত ও মৌখিক পরিক্ষার মাধ্যমে সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত মজিবুর রহমান পাটওয়ারীকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিয়োগপ্রাপ্ত মজিবুর রহমান পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া প্রধান শিক্ষক হিসেবে বর্তমানে কর্মরত আছেন। স্বচ্ছতা, নিরপেক্ষতার ভিত্তিতে পরিক্ষায় সর্ব্বোচ্চ নম্বরপ্রাপ্তকে নিয়োগ বোর্ডের ১১জন প্রতিনিধির মধ্যে ৮জন নিয়োগ দানে সম্মতি প্রদান করে স্বাক্ষর করেন।
এর আগে প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষায় ১৪জন পরিক্ষার্থী লিখিত পরিক্ষায় অংশ গ্রহন করেন। পরিক্ষায় ১৪জন প্রার্থীর মধ্যে ৭জন পরিক্ষার্থীকে সর্ব্বোচ্চ নম্বরের ভিত্তিতে মৌখিক পরিক্ষায় ডাকা হয়। এই ৭জন পরিক্ষার্থীর মধ্যে লিখিত ও মৌখিক পরিক্ষায় সর্ব্বোচ্চ নম্বরপ্রাপ্তকে নিয়োগ দেয়ার ব্যাপরে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
নিয়োগ বোর্ডে দায়িত্বপ্রাপ্তরা হলেন, চাঁদপুর-লক্ষিপুর সংসদীয় আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. নুরজাহান বেগম মুক্তা, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আল রেজা আশরাফী, ডিজি প্রতিনিধি ও চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব মোঃ সামছুল কবির, দাতা সদস্য মোঃ সিরাজ উদ্দিন আহমেদ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ বিলাল হোসেন মজুমদার, সদস্য মোবাশের হোসেন মোল্লা, এম এ হান্নান, ডাঃ আঃ মান্নান, জাহাঙ্গীর আলম, মহিলা সদস্য রুজিনা বেগম।
উল্লেখ্য বাকিলা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদটি খালি ছিলো। সেই ১৯৩০ইং সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যতজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, তার মধ্যে ৯০ভাগই ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে। যার ফলে বিদ্যালয়টি শিক্ষা, অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক দিক আশানুরুপ উন্নয়ন বা উন্নতি সাধন করতে পারেনি। অবশেষে শনিবার প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি ভারপ্রাপ্ত থেকে মুক্ত হলো।
এর পূর্বে নিয়োগ পরীক্ষা চলাকারে পরীক্ষার হল পরিদর্শন করেন চাঁদপুর-লক্ষীপুর আস,নের সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাড. নুরজাহান বেগম মুক্তা।