রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় যৌতুকের দাবীতে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

ইমরান খান, সাতক্ষীরা : সাতক্ষীরায় যৌতুকের দাবীতে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। লাশ হাসপাতালে ফেলে রেখে পাষন্ড স্বামী পালিয়ে গেছে।
শুক্রবার ভোরে সাতক্ষীরা সদরের পালাশপোল এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু ইয়াসমিন হোসেন টুম্পা (২০) পলাশপোল গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহতের চাচা ইব্রাহিম হোসেন মধু জানান, দুই বছর আগে তার ভাইজির সাথে পুরাতন সাতক্ষীরার মৃত মোশারফ হোসেনের ছেলে ফারুখ হোসেনর বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। ফারুখ স্ত্রী সন্তান নিয়ে পালাশপোল এলাকায় ভাড়া থাকতো। ফারুখ কোন কাজ করতো না সে নেশাগ্রস্ত ছিল। যৌতুকের জন্য প্রায় সে স্ত্রীকে মারধর করতো। অভাবী ভ্যান চালক পিতা মেয়ের সুখের কথা চিন্তা করে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা যৌতুক দিয়েছে। ঘটনার দিন ফারুখ তার স্ত্রীকে মেরে শশুরের কাছে রাত দুই টার সময় ফোন করে বলে আপনার মেয়ে অসুস্থ তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। শশুর বাড়ির লোজন যেয়ে দেখে বাড়িতে কেউ নেই। তারপর তারা হাসপাতলে যেয়ে দেখতে পায় টুম্পার লাশ হাসপাতাল মেঝেতে পড়ে আছে। লাশের পাশে কেউ নেই। এরপর তারা জামাইকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451