পলাশ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা
ছাত্রলীগ শাখা আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদদের বিরুদ্ধে গণস্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার
সকাল ৯টায় উপজেলার প্রানকেন্দ্র সন্ন্যাসীতলা মেডিকেলমোড়ের চৌমাথায় অনুষ্ঠিত হয়। এ
সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু এ
গণস্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করে এর শুভ উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের
সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্ধসঢ়;, জেলা পরিষদের সদস্য পিয়ার জাহান, সাবেক যুগ্ম
সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, একরামুল হক মাষ্টার, ইউনিয়ন আ’লীগের সাধারণ
সম্পাদক মতিউর রহমান মহরিল, সাধারণ সম্পাদক প্রভাষক নিয়ামত আলী, যুবলীগের নয়া সভাপতি
রেজাউল করিম বাবলু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ছাত্রীলীগের সভাপতি মাহলত আশরাফুল
ইসলাম, সহসভাপতি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, মাহমুদুর রহমান বনি,
ইউনিয়ন সভাপতি অরূপ হোসেন, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনসহ দু’সহস্রাধিক
উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা এবং সর্বস্তরের
জনসাধারণ এ গণস্বাক্ষর-এ অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।