মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতিয়ায় যুবলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় ৮৭ জনকে আসামী করে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৪৭৯ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা

হাতিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ উদ্দিন সহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায়

আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ আশরাফ উদ্দিনের ভাই

এডভোকেট সাইফ উদ্দিন বাদী হয়ে আদালতে হত্যা চেষ্টার অভিযোগে একটি

মামলা দায়েরের পর সোমবার সকালে হাতিয়া থানায় রেকর্ড করা হয়েছে। মামলায়

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী সমর্থিত রবীন্দ্র

গ্রুপের প্রধান রবীন্দ্র চন্দ্রকে প্রধান আসামী করে ৮৭ জনের নাম উল্লেখ করা

হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ মামলা বিষয়টি

নিশ্চিত করে বলেন, রোববার হাতিয়ার আদালতে একটি হত্যা চেষ্টার অভিযোগে

একটি মামলা দায়ের করেন গুলিবিদ্ধ যুবলীগ নেতা আশরাফের ভাই এডভোকেট সাইফ

উদ্দিন। আদালত থেকে নির্দেশ পাওয়ার পর তা থানায় রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে

প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, দলীয় আভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য

বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে

আফাজিয়া বাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,

সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ

উদ্দিন সহ দুই জন গুলিবিদ্ধ হয়। এতে উভয়গ্রুপের অন্তত ১০ কর্মী আহত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451