রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াইল-যশোর- খুলনা-মাগুরা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল-যশোর- খুলনা-মাগুরাসহ নড়াইলের বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস ধর্মঘট

প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বাস চলাচল শুরু হয়। এর

আগে পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল রোববার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে সাধারণ

শ্রমিকেরা নড়াইল থেকে যশোর-খুলনা-মাগুরাসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস

চলাচল বন্ধ করে দেন। এ কারণে জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েন। বাংলাদেশ সড়ক

পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি ছাদেক আহম্মদ খান

জানান, কোনো প্রকার সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকেরা বাস ধর্মঘটের

ডাক দেয়।

এদিকে নড়াইল-যশোর রুটের কয়েকজন বাস শ্রমিক জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া

পেশাদার বা অপেশাদার চালক গাড়ি চালালে কারাদন্ড ও জরিমানার বিধান রেখে গত ২৭

মার্চ সোমবার মন্ত্রিসভায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত

অনুমোদন দেয়ায় বাস ধর্মঘটের ডাক দেন তারা। এ সভায় আরো যেসব আইনের কথা

বলা হয়েছে, সেসব আইনও বাস চালকদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন

শ্রমিকেরা। এক্ষেত্রে আগের আইন বহাল রাখার দাবি করেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451