রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

তালায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ৪১৫ বার পড়া হয়েছে

 

তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় বিনম্র শ্রদ্ধায় ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ মিনারে

পুষ্পমাল্য অর্পন ও উপ-শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে তালা সরকারী কলেজ মাঠে

কুচকাওয়াজ, ডিসপ্লে, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও

মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তালা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও

আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের

সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১

(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,

উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ

ইখতিয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সহকারী কমিশনার

(ভূমি) মোঃ লিটন আলী, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান,

পাটকেলঘাটা থানার ওসি মোঃ মহিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ

মফিজ উদ্দীন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, মহিলা কলেজের অধ্যক্ষ

মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের

সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ

বাবলু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও

উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি

বিশ্বজিৎ সাধু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল,

মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, জেএসডি কেন্দ্রীয় নেতা

মীর জিল্লুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রীড়া ও

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451