মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওবামাকেয়ারের কাছে হেরে গেলো ট্রাম্পকেয়ার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৩০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ঃ

শেষ পর্যন্ত ওবামাকেয়ারের কাছে হেরে গেলো ট্রাম্পকেয়ার। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা নীতিতে ‘ওবামাকেয়ার’ই টিকে গেলো মার্কিন কংগ্রেসে। এর ফলে ক্ষমতায় এসে প্রথম আইন প্রণয়ন করতে গিয়েই ব্যর্থ হলেন ট্রাম্প।ট্রাম্পের স্বাস্থ্যনীতি নিয়ে মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরাই দ্বিধা বিভক্ত হয়ে পড়েন। আর তাই শুক্রবার কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘হেলথকেয়ার’ বিলের পক্ষে প্রয়োজনীয় সমর্থন মেলেনি।

পরে পরাজয় স্বীকার করে প্রস্তাবটি তুলে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিলটি পাসের জন্য কংগ্রেসে ২১৫ ভোটের দরকার ছিলো। কিন্তু সে পরিমাণ সমর্থন না পাওয়ায় বাতিল করা গেলো না বারাক ওবামার ‘ওবামাকেয়ার’।পরাজয় স্বীকার করে হাউস স্পিকার পল রাইয়ান বলেন, ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিলের সমর্থনে ২১৫টি রিপাবলিকান ভোট পাওয়া যাবে না। এমন অনিশ্চয়তার মুখে তিনি এবং ট্রাম্প কংগ্রেসে ভোট না করতে সম্মত হন।

তাই ওবামাকেয়ারই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত আইন হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতেও তা বহাল থাকবে।রিপাবলিকানদের দীর্ঘদিনের প্রতিজ্ঞা ছিলো ওবামাকেয়ার বাতিল করা। প্রতিশ্রুতি অনুসারে বেশ কিছু সংস্কার এনে সংশোধনের প্রস্তাব আনেন ট্রাম্প।

তবে ফ্রীডম ককাসের রক্ষণশীল ও মধ্যপন্থী ২৮ থেকে ৩৫ রিপাবলিকান বিলের বিরোধীতা করেন।এজন্য অবশ্য ডেমোক্রেটদের অসহযোগিতাকেই দায়ী করেন ট্রাম্প। ওবামাকেয়ার বাতিলই ছিলো তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এর মধ্য দিয়ে দায়িত্ব নেয়ার পর প্রথম কোন গুরুত্বপূর্ণ বিল পাসে ব্যর্থ হলেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451